শেখ এ কে আজাদ,সাভার (বিবিনিউজ):২০২০ দ্বিতীয় ধাপের সাভার পৌর নির্বাচনে আজ শুক্রবার সকালে সংরক্ষিত নারী আসনে-১,২,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এডভোকেট ইয়াসমিন আক্তার সাথী সাভার পৌর নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ফকর উদ্দিন শিকদার এর নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকায় দ্বায়িত্ব পালন করে আসছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর।
এডভোকেট ইয়াসমিন আক্তার বলেন আমি দুইবারে নির্বাচিত হয়ে জনগনের জন্য কাজ করে আসছি, এবারে আরো প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে জনগন যোগ্য মনে করলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরো বলেন নির্বাচনে আচরনবিধি মেনেই নির্বাচন করবেন এবংকি সকল প্রার্থী নির্বাচনী আচরন বিধিমেনে কাজ করবেন, না মানলে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা পর্যবেক্ষন করে তাদের আইন আনুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
সংরক্ষিত নারী আসনে সাভার পৌর কাউন্সিলর প্রার্থী এডভোকেট সাথীর মনোনয়নপত্র দাখিল
