সাভারে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে এক শিশু ও এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। রাতে তাদেরকে আটকের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।
পুলিশ বলছে,সাভার পৌর এলাকার আইচানোয়াদ্দা এলাকায় আটক বছরের এক শিশু তার বাবা মার সাথে ভাড়া থাকতেন। পরে ওই শিশুর বাবা মামা গার্মেন্টেস কাজে গেলে প্রতিবেশী শাহাজান নামের (৫৫) এক রিক্সা চালক গতকাল রাতে তাকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটি রাতেই তার বাবা মাকে ধর্ষণের বিষয়টি জানালে রিক্সা চালক শাহাজানকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে।

অন্যদিকে সাভারের বিরুলিয়ার ভবানীপুর এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে রনি রোজারিও নামের (৫৫) এক জনকে আটক করেছে পুলিশ। ওই চিকিৎসকের নামে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ওই গৃহবধু।

আটক দুই ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।

Related posts

Leave a Comment