ভূমিহীনদের ভূমি এবং গৃহহীনদের গৃহ দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে নতুন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট লক্ষ ৮২ হাজার ৩৩ টি পরিবারের তালিকা তৈরি করেছেন যাদের ভূমি নেই তাদেরকে ভূমি এবং গৃহ এবং যাদের ভূমি আছে তাদেরকে গৃহ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শুক্রবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরের দক্ষিণপাড়া এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকারের পক্ষ থেকে নতুন করে যাদের বাড়িতে স্বাস্থ্য সম্মত বাথরুম নেই তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্য সম্মত বাথরুম করে দেওয়া হবে যাতে করে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে।
পরে প্রতিমন্ত্রী ওই এলাকায় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণির মাতা পিতার কবর জিয়ারত করেন।
এসময় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি,পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিকসহ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment