ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ :সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করতে চাই মো: ইউনুস পারভেজ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আওয়ামী পরিবারের একজন সন্তান।
আমার বাবা বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাবার মুখে আমি ১৯৭১ সালে সেই ভয়াল মহান স্বাধীনতা যুদ্ধের কথা শুনতাম বাবা বলতো বঙ্গবন্ধুর দেশপ্রেমের কথা ও নীতি আদর্শর বাণী সর্বদায় বলতো আমার বাবা।
১৯৯৭ সালে থেকে ছাত্র রাজনীতির সাথে আমার পথ চলা শুরু হয়। ২০০৮ সাল থেকে আমি সাভার উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আসন্ন সাভার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে জনগণের সেবা করতে চাই।
মেহনতী মানুষের পাশে থেকে তাদের সুখে দুঃখে আমি সর্বদাই কাজ করে যাবে ইনশাল্লাহ। সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ডের প্রত্যেকটা রাস্তাঘাট সহ এলাকার সার্বিক উন্নয়ন করবো। আমার উল্লেখ্য কাজের মধ্যে থাকবে প্রত্যেকটা লেখার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা। বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য থাকবে নির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা।
আমার কাছে দিন আর রাত নেই। আমাকে যে যখন যেখানে ডাকবে আমি সেখানেই তাদের সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবো। আমি কাউন্সিলর হতে চাই না। আমি হতে চাই জনগণের সেবক। আমি নির্বাচিত হই বা না হই। আমি সর্বদাই জনগণের সেবা করে যাব।
