স্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): বাংলাদেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সরকারী বাসভবন থেকে ঢাকার ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন,বিএনপি দেশের মানুষের জন্য কাজ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য মায়া কান্না শুরু করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনেও বিএনপি অংশ গ্রহণ করবে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব টিকে থাকবে না জানিয়ে তিনি আরও বলেন,আন্দোলনের নামে দেশে কেউ জ¦ালাও পোড়াও করলে কঠোর হাতে দমন করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও বলেন তিনি। এসময় সম্মেলন মঞ্চে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম,সংসদ সদস্য মেহের আফরোজ চুমকিসহ আরো অনেকে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধামরাইর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।
দীর্ঘ কয়েক বছর পর এই ত্রি বার্ষিক সম্মেলন হওয়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য দেখা দেয়।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না :সেতুমন্ত্রী
