স্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সারা দেশে বিশ লক্ষ বেকার যুবককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ছয় মাস মেয়াদী তিনটি ডিপ্লোমা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন,বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে যা অতীতে বিএনপি সরকার কখনোই করে নাই বলেও বলেন তিনি। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন,শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর মহা পরিচালক এ কে এম শামিমুল হক সিদ্দিকীসহ আরো অনেকে।
সারাদেশে ২০লক্ষ বেকার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
