গলফ খেলা ধীরে ধীরে দেশে জনপ্রিয় হচ্ছে: সাভারে সেনাপ্রধান


স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ২০২২(বিবিনিউজ): গলফ খেলা সারাবিশ্বে জনপ্রিয় হলেও তা ধীরে ধীরে বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শাফিউদ্দিন আহমেদ ।

তিনি আরো বলেন,গলফ নিঃসন্দেহে মানুষকে সুশৃংখল জীবন কাঠামোর মধ্যেআানতে পারে,তাই গলফকে আরো জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা ।

সাভার গলফ ক্লাবে এমজিএইচ মনসুর কাব গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারের শাহিনুল হক ও এমজিএইচ গ্রুপের এমডি আনিস আহমেদ।

তিন ব্যাপী এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন,লেফটেন্টেন কর্নেল মোহাম্মদ মাহবুবুল-উল- হক এবং রানার আপ ও সেকেন্ড রানার আপ যথাক্রমে লেফটেন্টেন কর্নেল শাহরিয়ার, কর্নেল আব্দুল জলিল এবং রেডিস উইনার মিসেস শায়লা পারভীন।‘

অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল শাফি উদ্দিন আহমেদের সহধর্মীনি বেগম নুরজাহান আহমেদসহ টুনামেন্টেরে দেশ-বিদেশেী সাড়ে ৩ শতাধিক গলফার উপস্থিত ছিলেন।

এর আগের সেনা প্রধান সাভার গলফ ক্লাবের টয়ালাইট ট্যারেস উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় ।

Related posts

Leave a Comment