সাভারে রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ২০২২(বিবিনিউজ): সাভারে পৌরসভার জামসিং এলাকায় জহুর আলী (৫১) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সকালে বাড়ীর পাশের বাগানের একটি কাঁঠাল গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার পূর্ব জামসিং এলাকার মৃত তোতা মিয়ার ছেলে জহুর আলীর বাড়ীর পাশে সাত্তার সাহেবের কাঁঠবাগানের একটি কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মৃতদেহ মর্গে পাঠায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Related posts

Leave a Comment