স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি অবৈধ কয়েল তৈরির কারখানা। ভোর রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকার এসি ওয়ান ক্যামিকেল কয়েল তৈরির কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়,বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকায় জনবসতি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে অবৈধ ভাবে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে একটি কয়েল তৈরির কারখানা গড়ে তোলেন মজিবর নামের এক চতুর লোক। পরে আজ ভোর রাতে কারখানাটিতে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে ভয়াভহ আগুন লাগে। পরে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে আশেপাশের অনেক বাড়ি ঘর আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। স্থানীয়রা জানায় অবৈধ কয়েল তৈরির কারখানাটির বিষাক্ত ধোওয়ায় এলাকার শিশুসহ নানান বয়সী মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছেন। অবিলম্বে এলাকাবাসী অবৈধ কয়েল কারখানাটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। এদিকে অবৈধ কয়েক কারখানাটির মালিক চতুর হওয়ায় কারখানাটির আশে পাশে সিসি টিভি ক্যামেরা বসিয়েছেন যাতে করে প্রশাসনের কোন কর্মকর্তা বাবা কেউ আসলে দেখতে পান এবং দ্রুত অন্য গেট দিয়ে বের হয়ে যেতে পারেন। এবিষয়ে অবৈধ কয়েল কারখানাটির মালিক মজিবর মুঠোফোনে সাংবাদিকদের বলেন,আমার মা অসুস্থ তাই আমি বাহিরে আছি পরে কথা বলবো।
সাভার মডেল থানা পুলিশ বলছে,বিষয়টি তদন্ত করে অবৈধ কয়েল কারখানাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে অবৈধ কয়েল তৈরির কারখানা
