সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধষ ডাকাতি


স্টাফ রিপোর্টার ,২৫ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভোর রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবোর দেওয়ান বাড়ি এলাকায় ইউনুস দেওয়ানের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির মালিক ইউনুস দেওয়ান বলেন,ভোর রাতে দোতলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটের বেলকুনির গ্রিল কেটে ছয় থেকে সাত সদস্যের একদল মুখোশ ধারী ডাকাত দল ওই ফ্ল্যাটে প্রবেশ করে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে বিশ ভরি স্বর্ণালঙ্কার,নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। পরে সকালে বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকার লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এঘটনায় জড়িত সন্দেহ বা মালামাল উদ্ধার করতে পারেনি। এঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই নাছির উদ্দিন বলেন,বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অপরদিকে ঢাকার ধামরাইয়ে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি করেছে ডাকাতরা। এসময় অস্ত্রের মুখে গাড়ির ভিতর থেকে সব কিছু লুটপাট করে নিয়ে যায় তারা।

Related posts

Leave a Comment