ঘুর্ণিঝড় মোকাবেলায় সরকার প্রস্তুত:ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ,২৫ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :ঘুর্ণিঝড় মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান এমপি । ঢাকার সাভার উপজেলা পরিষদে আগামী ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি মুলক সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,ঘুর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে উপকুলবাসীকে সর্তক অবস্থায় রাখা হয়েছে বলেও বলেন তিনি। এসময় ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদ,জেলার সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান,সাভার উপজেলা…

Read More

ওপেনিং নিয়ে প্রশ্ন, সাকিব সাংবাদিককেই দায়িত্ব দিতে চাইলেন!

২৪ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : সুপার টুয়েলভের প্রথম খেলায় মাঠে নামছে টাইগাররা, তবে এখনও ওপেনার সঙ্কট রয়ে গেছে বহাল তবিয়তে। গেল কয়েক মাসে ডজন ডজন ওপেনার বদলে, পরীক্ষা-নিরীক্ষা করেও এই পজিশনে কাউকে থিতু করা যায়নি। স্বাভাবিকভাবেই নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগেও তাই অধিনায়ক সাকিব আল হাসানের কাছে একজন সাংবাদিকের ছিল স্বাভাবিক প্রশ্ন, ওপেনিংয়ে কে থাকছেন বা সেট ওপেনার লিটনকে অন্য জায়গায় নামিয়ে নড়বড়ে কাউকে কেনো এমন গুরুত্বপূর্ণ পজিশনে নামানো হচ্ছে? সহজ ভাষায় জবাব না দিয়ে সাকিব বাঁকা মুখে বলে দিলেন, ‘আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনাকে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দিলে ভালো হতো।’…

Read More

মোংলা–পায়রায় ৭ নম্বর, চট্টগ্রাম–কক্সবাজারে ৬ নম্বর বিপৎসংকেত

২৪ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ পরিণত হয়ে বারবার গতিপথ পরিবর্তন করছে। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর প্রভাবে রোববার মধ্যরাত থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বৃষ্টি শুরু হয়েছে। এখন বৃষ্টির পরিমাণ কম থাকলেও আস্তে আস্তে তা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার থেকে সারা দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে উপকূল অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর ফলে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল…

Read More

প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে : তৌফিক-ই-ইলাহী

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আমাদের রিজার্ভের যে অবস্থা, আমরা জানি না সামনে কি হবে। এলএনজি এখন আমরা আনছি না। এ সময়ে ২৫ ডলার হিসাব ধরেও যদি এলএনজি আমদানি করতে যাই, চাহিদা মেটাতে অন্তত ৬ মাস কেনার মতো অবস্থা আছে কি না- জানি না। আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে। রবিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে বিসিআই আয়োজিত ‘শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব প্রশমন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…

Read More

ঘূর্ণিঝড় মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি আজ রোববারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তা আরও শক্তি অর্জন করে আগামী মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ইতিমধ্যে দেশের সব কটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে। ভারতের আবহাওয়াবিদেরা আরও বলছেন, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ–পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। তবে কেমন শক্তি নিয়ে এটি আঘাত হানবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের…

Read More

বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যা আগে করিনি: সাকিব

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের একটি জয়ের প্রতীক্ষাও দীর্ঘদিনের। এবার সরাসরি এই পর্বে খেলছে টাইগাররা। সোমবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ড। এর আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব আল হাসান শোনালেন আশার বাণী। গত কয়েক মাস ধরে দেশের ক্রিকেটে নতুন কিছুর কথা শোনা যাচ্ছে, তবে মাঠে দেখা যাচ্ছে না তার প্রতিফলন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। সাকিব অবশ্য বলছেন, এবার তাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আগে কখনো করেননি তারা। অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে পারফর্ম করার চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা একটা…

Read More

সাগরে গভীর নিম্নচাপ, ছয় বিভাগে বৃষ্টি হতে পারে

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :আন্দামান সাগরের লঘুচাপটি নিম্নচাপ থেকে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলেছে, গভীর নিম্নচাপের প্রভাবে আজ দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকাতেও। আর গভীর নিম্নচাপের কারণে দেশের তিন সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী পাঁচ দিনে…

Read More

শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত হলেন

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ডেস্ক) : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেসে নতুন মেয়াদে শীর্ষ পদে উঠে এসেছেন। রোববার কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সপ্তাহব্যাপী কংগ্রেসের পর তৃতীয় মেয়াদে তিনি চীনের নেতা নির্বাচিত হলেন।চীনের নেতা হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়লাভ করার পর শি জিনপিং রোববার ‘নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের’ প্রতিশ্রুতি দিয়েছেন।আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি ‘পার্টি এবং জনগণের অগাধ আস্থার যোগ্যতা প্রমাণে নিষ্ঠার সাথে দায়িত্বপালনের প্রতিশ্রুতি দিয়েছেন।

Read More

বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৮ অক্টোবর,২০২২(বিবিনিউজ) : দেশের উন্নয়ন বাধা গ্রস্ত করতে বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। দুপুরে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর কণিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে অস্থায়ী শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন.ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে মেধাশুন্য করতে চেয়েছিলো দেশের মানুষ বর্তমানে আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে বলেও বলেন…

Read More

বরিশালে ৪টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন সেনাপ্রধান

১৭ অক্টোবর,২০২২(বিবিনিউজ) :বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ হাসিনা সেনানিবাস বরিশালে আজ সোমবার ৩৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটরী আর্টিলারি, ৮৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী ইএমই এর পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা; এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক…

Read More