১৭ অক্টোবর,২০২২(বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সম্ভাব্য বৈশ্বিক দুর্ভিক্ষ বা খাদ্যসংকট থেকে বাংলাদেশকে রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়াতে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে ‘বিশ্ব খাদ্য দিবস ২০২২’ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গণভবন থেকে যুক্ত হয়ে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জিসিআরজির প্রথম উচ্চপর্যায়ের…
Read MoreMonth: October 2022
সাভারের আশুলিয়ার কিশোর গাং সদস্যের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,১৭ অক্টোবর,২০২২(বিবিনিউজ) : অবশেষে সাভারের আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন কিশোর গাং সদস্যদের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী সুমন মির। এঘটনায় পুরো আশুলিয়ায় এলাকায় স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত এই গাং সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি করেছেন।আশুলিয়া থানা পুলিশ বলছে,দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় কিশোর গাং বাহিনী গঠন করে নিরিহ মানুষ,গার্মেন্টস শ্রমিককে মারধর চাঁদাবাজীসহ অসখ্য অপরাধ করে সন্ত্রাসী কার্যকালাপ করে আসছিলেন স্থানীয় তমিজ উদ্দিনের ছেলে সুমন মির (৩৩)। পরে ১৫ অক্টোম্বর ওই এলাকার ব্যবসায়ী মারুফ ভুঁইয়াকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের…
Read Moreজাবিতে চাকরিচ্যুত হলো ৩ অধ্যাপক
স্টাফ রিপোর্টার,১৭ অক্টোবর,২০২২(বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন অধ্যাপককে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এ তথ্য জানিয়েছেন।চাকরিচ্যুত তিন অধ্যাপক হলেন- বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আনন্দ কুমার ঘোষ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম।এর আগে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, ওই তিন শিক্ষকের মধ্যে অধ্যাপক আনন্দ কুমার ঘোষ ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে শিক্ষা ছুটিতে ছিলেন। যা পরে তিনি কয়েক দফায় বৃদ্ধি করেন। তবে সর্বশেষ বৃদ্ধি করা…
Read Moreখাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই : রাষ্ট্রপতি
১৫ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, খাদ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। ‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে শনিবার এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল রবিবার (১৬ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস ২০২২’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন,‘আমি এ উদ্যোগকে স্বাগত জানাই’।এ বছর নির্ধারিত ‘বিশ্ব খাদ্য দিবসের’ প্রতিপাদ্য ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’-যা বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলেও তিনি মনে করেন। তিনি বলেন, কৃষির গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু…
Read Moreমহাসমাবেশের নামে ‘ফ্লপ সমাবেশ’ করেছে বিএনপি : ড. হাছান মাহমুদ
১৫ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তিন মাস হাঁকডাক করে মহাসমাবেশ নাম দিয়ে চট্টগ্রামে একটি ‘ফ্লপ সমাবেশ’ করেছে। তিনি বলেন, ‘বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের চট্টগ্রামে এনে হোটেল ভাড়া করে রেখেছে। পরদিন তাদের নিয়ে সমাবেশ করেছে। চট্টগ্রামে জব্বারের বলী খেলায়ও এর চেয়ে অনেক বেশি মানুষ হয়। এই সমাবেশে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা ছিল না।’ শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন মন্ত্রী।তিনি…
Read Moreআওয়ামী লীগ নেতা সায়েম খানের শ্বশুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
১৫ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের শ^শুর মোঃ সামছুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য, সামছুল হক আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
Read Moreব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে সংবর্ধনা
১৫ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা এসেছেন। এ সময় বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।সুলতান ও তার সফর সঙ্গীদের বহনকারী একটি বিশেষ ভিভিআইপি বিমান (রয়েল ব্রুনাই) আজ বেলা ২টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও উচ্চপদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান।ব্রুনাইয়ের রাজকীয় পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সুলতানের সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন।চলমান মহামারি করোনা পরিস্থিতির কারণে…
Read Moreদায়িত্বজ্ঞানহীন কেউ যেন ক্ষমতায় না আসে : প্রধানমন্ত্রী
১৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোন দলকে ভোটদানের বিষয়ে দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, দায়িত্বজ্ঞানহীন কেউ যেন আগামীতে ক্ষমতায় না আসে সেজন্য সতর্ক থাকুন।তিনি ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মোকাবিলায় বিএনপি-জামায়াত জোট সরকারের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কথা উল্লেখ করে সবাইকে এই ব্যাপারে পুনরায় সতর্ক করে দিয়ে বলেন, ‘এই ঘুর্ণিঝড়ের পর যে দলটির প্রধান বলেছিলেন, ‘যত লোক মারা যাওয়ার কথা ছিল তত লোক মারা যায় নাই।’প্রধানমন্ত্রী বলেন, ‘আবার ঐরকম কেউ যেন ক্ষমতায় না আসে যে, যত মানুষ মারা যাওয়ার কথা ছিল তত মানুষ মরে নাই বলে দায় দায়িত্বহীনতার পরিচয় কেউ যেন না…
Read Moreবাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্রিগেড এবং চারটি ইউনিটের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী
১৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ) : : বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে সিএমপি সেন্টার এন্ড স্কুলে বৃহস্পতিবার সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ই বেংগল (মেকানাইজড), ৪০ ই বেংগল (মেকানাইজড), ৯ বীর (মেকানাইজড) এবং ১১ বীর (মেকানাইজড)’র পতাকা উত্তোলন প্যারেড অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও টেলি কনফারে›স (ভিটিসি)’র মাধ্যমে সংযুক্ত থেকে প্যারেডে প্রধান অতিথি ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেডের পতাকা উত্তোলন করেন।এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল মো. আবু…
Read Moreসাভারে প্রত্যাশা সিটি”র মিলন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার,১৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ) : প্রত্যাশা_প্রোপার্টিজ কর্তৃক আয়োজিত “প্রত্যাশা সিটি”র মিলন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউদ্দিন সরকার, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার হাশিনুর রহমান , এনসিসি ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমান, সঞ্চালনায় ছিলেন লায়ন আলমগীর কবির । সবাই সাভার সিটিজেন ক্লাবের সম্মানিত সদস্য । উক্ত অনুষ্ঠানে প্রত্যাশা প্রপার্টিজের চেয়ারম্যান , ম্যানেজিং ডিরেক্টর , ফাইন্যান্স ডিরেক্টর , অন্যান্য ডিরেক্টর সবাই উপস্থিত ছিলেন এবং এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Read More