সাভারের আশুলিয়ার কিশোর গাং সদস্যের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১৭ অক্টোবর,২০২২(বিবিনিউজ) : অবশেষে সাভারের আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন কিশোর গাং সদস্যদের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী সুমন মির। এঘটনায় পুরো আশুলিয়ায় এলাকায় স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত এই গাং সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি করেছেন।
আশুলিয়া থানা পুলিশ বলছে,দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় কিশোর গাং বাহিনী গঠন করে নিরিহ মানুষ,গার্মেন্টস শ্রমিককে মারধর চাঁদাবাজীসহ অসখ্য অপরাধ করে সন্ত্রাসী কার্যকালাপ করে আসছিলেন স্থানীয় তমিজ উদ্দিনের ছেলে সুমন মির (৩৩)। পরে ১৫ অক্টোম্বর ওই এলাকার ব্যবসায়ী মারুফ ভুঁইয়াকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করলে বিকেলে আশুলিয়া থেকে সন্ত্রাসী সুমন মির ও তার সহযোগী শাহিন আলমকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশ। শীর্ষ এই সন্ত্রাসীর নামে অপরাধ মুলক কর্মকান্ডের অভিযোগের শেষ নেই তাকে গ্রেপ্তার করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে দ্রুত বিচার আইনে তার শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুব্রত রায় জানান,আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Related posts

Leave a Comment