সাভারে “স্বপ্ন পুরণের গাড়ি মেলা” উদ্বোধন

স্টাফ রিপোর্টার,০৯ নভেম্বর, ২০২২(বিবিনিউজ): ঢাকার সাভারে অনুষ্ঠিত হলো বিশ^খ্যাত টাটা মটরস ও নিটল মটরসের উদ্যোগে নতুন রিকন্ডিশন্ড বাণিজ্যিক গাড়ির স্বপ্ন পূরণের মেলা। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনীর নয়াবাড়ি এলাকায় এ গাড়ির মেলা উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি।


নিটল মটরস লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, সোবহান অটোসের স্বত্ত্বাধীকারি তাজুল ইসলাম,বিশিষ্ট ব্যসায়ী আব্দুস সোবহান, নিটল মটরস লিমিটেডের প্রোডাক্টস প্রেসিডেন্ট বিএম মুরাদ হোসেন,এনায়েত হোসেন বিপ্লব,তানভীর হাসান,হাসান মাহমুদ,এরিয়া প্রেসিডেন্ট খান মোঃ আব্দুল আলিমসহ এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পর থেকে দুই দিন ব্যাপী এই মেলায় ক্রেতারা খুব সহজে দেশের নতুন রিকন্ডিশন্ড পিকআপ ট্রাক ও বাস এই শোরুম থেকে কিনতে পারবে। #

Related posts

Leave a Comment