রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় এক নিরাপত্তকর্মী খুন হয়েছেন। রবিবার গভীর রাতের কোনো এক সময় ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের সামনে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নিরাপত্তাকর্মীর নাম নুরুন্নবী। তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথ ক্যান্টনমেন্ট শাখায় দায়িত্বরত ছিলেন।
সেমাবার বিকাল ৩টায় খুনের বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এএসআই উম্মে সালমা বলেন, সোমবার সকালে খুনের খবর পেয়ে খানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে।
কেন, কারা নিরাপত্তাকর্মীকে খুন করেছে তা এখনো জানা যায়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় তাকে খুন করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বুথ থেকে টাকা লুট হয়েছে কি না এখনো জানা যায়নি। ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি জানানো হবে।
