কেরানীগঞ্জে ছেলের হাতে মা খুন

khun_with_knifeরাজধানীর কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে সাহিদা খাতুন নামে এক মা খুন হয়েছেন। এসময় ছেলে ঘাতক তাজুল ইসলাম মন্ডলকে স্থানীয়রাপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

শুক্রবার ভোররাতে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক তাজুল ইসলাম একজন মাদকসেবী। মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে তাকে ছুরিকাঘাত করে খুন করে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Related posts

Leave a Comment