সাভারে নানা আয়োজনে পালিত হলো এটিএন বাংলার জন্মদিন


স্টাফ রিপোর্টার, ১৫ জুলাই,২০২৩(বিবিনিউজ ): নানা আয়োজনে ঢাকার সাভারে পালিত হলো দেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী। ২৭ বছরে পদার্পন উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। গতকাল সাভার উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এসময় সেখানে র‌্যালি শেষে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে উপজেলা হলরুমে কেক কেটে ২৭ বছরে পদার্পন উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় এটিএন বাংলার ঢাকা জেলা প্রতিনিধি শেখ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায়,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন মাসুদ চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি,সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা, এনটিভির সিনিয়র স্টাফ করসপনডেন্ট জাহিদুর রহমান, সিএনআই নিউজ এর প্রধান সম্পাদক নাট্যকার তোফা সানি, সাংবাদিক বিদ্যুৎ, সাংবাদিক টিটু, সাংবাদিক কামরুজ্জামান হিমু, সাংবাদিক শেখ এ কে আজাদ,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহেনা পারভীনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্লোবাল টিভির সিনিয়র সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানি।

পরে প্রতিমন্ত্রীসহ অনুষ্ঠানে আসা লোকজন এটিএন বাংলা বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করায় এটিএন বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Related posts

Leave a Comment