
সাভার ,১৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):সাভারে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হুমায়ন কবির সরকার (৪০)। এঘটনায় তার পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকষ্ঠায় দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী জানায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভরারী এলাকার নিজ বাড়ি থেকে পানপাড়া এলাকায় মোবাইল ফোনে ডেকে নেন ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী পারভেজ ও তার সহযোগীরা। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার। নিখোঁজের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিখোঁজ ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে তুরাগ নদীতে ফেলে দেয়। এঘটনায় এক নৌকার মাঝিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ওই নদীতে তাকে উদ্ধারে তল্লাশী চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এঘটনার পর থেকে ওই সন্ত্রাসীরা পলাতক রয়েছে। নিখোঁজ ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা ভরারী এলাকার গোলাম মোস্তফার ছেলে।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদ বলেন নিখোঁজ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
