সোহেল রানার জন্য শোক ও শ্রদ্ধা মাশরাফি বিন মর্তুজার


১৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : গত ২৮ মার্চ বনানীতে এক বিল্ডিং-এ ভয়াবহ অগ্নিকান্ডে আটকে পড়াদের বের করে আনতে গিয়ে গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রানা। পরবর্তীতে ৮ এপ্রিল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সোহেলের মৃত্যুতে দেশের সকলেই শোকাহত। সেই তালিকা থেকে বাদ পড়েননি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মর্তুজাও। আত্মত্যাগী সোহেলের কথা স্মরণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মাশরাফি।
ফেসবুকে স্ট্যাটাসে মাশরাফি লিখেন, ‘আমরা প্রতিনিয়ত গল্পের সুপারহিরোদের নিয়ে কথা বলি, তাদের নিয়ে জমে ওঠে আমাদের চায়ের আড্ডা। স্পাইডার ম্যান, সুপারম্যান এরা আমাদের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে। কিন্তু আমাদের আশেপাশে এমন কত যে সুপারহিরো আছে আমরা জানিও না। তাদের নিয়ে জমে উঠে না আমাদের চায়ের আড্ডা। আমরা স্মরণ করি না তাদের ত্যাগের কথা। আজ এমনি একজন সুপারম্যানের কথা বলব। এই সুপারম্যানের নাম হচ্ছে সোহেল রানা। তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন ফায়ারম্যান ছিলেন। গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন। মরনের ভয় না করে উদ্ধার করতে গিয়েছিলেন এফ আর বিল্ডিংয়ে আটকে পরা মানুষদের। কিন্তু উদ্ধার কাজ করতে গিয়ে তিনি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিটে তার মৃত্যৃ হয় তার। আমরা গভীরভাবে স্মরণ করছি সোহেল রানার মত সকল সুপারম্যানদের।’

Related posts

Leave a Comment