সাভারে ৪৬ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাভার,১৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ): সাভারে ৪৬ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ শনিবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ ইয়াবা উদ্ধারের কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
সংবাদ সম্মেলনে এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান কক্সবাজার থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিলিন্ডার বোতল ভর্তি ট্রাক গেল রাতে গোপন সংবাদের ভিতিত্বে সাভারের রেডিওকলোনী এলাকার সাহারা ফিলিং ষ্টেশনের সামনে থেকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি । এসময় সিলিন্ডারের বোতলের ভিতর পাইপে থাকা প্রায় কোটি টাকা মুল্যের ৪৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা ব্যবসায়ী ট্রাক চালক ঈসমাইল হোসেন (৩৮) ও মাহমুদুল হককে (৩৫) আটক করা হয়। তিনি আরও জানান এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে দুপুরে সাভার মডেল থানায় মামলা দায়ের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান,সাভার মডেল থানার অফিসার ইনচার্য এ এফ এম সায়েদ,ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আবুল বাশারসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment