ষ্টাফ রিপোর্টার,১ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):’জুলাই গণঅভ্যুত্থান: স্মৃতি, শ্রদ্ধা ও প্রত্যয়ের সন্ধ্যা’ শ্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। সভায় জাবির শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোঃ বাবরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, জাবির প্রো-ভিসি প্রশাসন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল রানা, ছাত্র নেতা ওয়াসিম াাহমেদ অনীক,ছাত্রদলের অন্যান্য নের্তৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন,সাভারের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ছাত্র দলের নের্তৃবৃন্দ, প্রশাসনের ব্যক্তিবর্গ ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ ছাত্রীরা।
এ সময় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিভিন্ন স্মৃতিচারণ করেন। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
