ডিএনসিসি মেয়র দাবদাহ স্বস্তি দিতে নগরবাসীকে ২৫ হাজারের বেশি ছাতা বিতরণ করলেন

স্টাফ রিপোর্টার,৫ মে, ২০২৪ (বিবিনিউজ ) : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে দাবদাহ স্বস্তি দিতে চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে নগরে ২৫ হাজারের বেশি ছাতা বিতরণ করা হয়েছে। শহরকে ঠান্ডা রাখতে ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
দুপুরে আশুলিয়ার কুমকুমারী এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে এমআরইউ কালচারাল ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র বলেন, চিফ হিট অফিসারকে নিয়ে না জেনে অনেকেই সমালোচনা করেন। প্রকৃতপক্ষে তিনি সিটি করপোরেশন থেকে একটি টাকাও পান না। সেখানে তার কোনো বসার ব্যবস্থাও নেই। তাকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাািড্রয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক)। সারাবিশ্বে ৭ জন নারী চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। বুশরা আফরিন তাদের একজন মাত্র।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের মারুফা আক্তার পপি।

Related posts

Leave a Comment