হজ কর্মসূচি-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি-২০২৪ (হিজরি ১৪৪৫) উদ্বোধন করেছেন।তিনি প্রধান অতিথি হিসেবে হজ কার্যক্রমের উদ্বোধনের পর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের জন্যও হজযাত্রীদের কাছে দোয়া চেয়েছেন।তবে বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী হজ ফ্লাইট আগামীকাল ঢাকা থেকে শুরু হবে।প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৩০১) ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের সভাপতিত্বে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোঃ এ হামিদ জমাদ্দার।স্বরাষ্ট্রমন্ত্রী…

Read More

আজ পঁচিশে বৈশাখ, দেশজুড়ে রবীন্দ্রজয়ন্তীর উৎসব

৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) :আজ বুধবার ২৫ বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। এতগুলো বছর পেরিয়ে গেলেও তিনি বাঙালির মনে ও মননে সব সময় জাগরূক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির নিত্যসঙ্গী। চলতে–ফিরতে, বিভিন্ন ধরনের সভা, সমাবেশ, অনুষ্ঠান, উৎসবে রবীন্দ্রসংগীতের সুর কানে আসে। সংকটে তাঁর বাণী অতীতের মতো এখনো প্রেরণার উৎস। সত্যের পথে চলতে, অন্যায়ের প্রতিবাদে কেউ পাশে না থাকলেও অভীষ্ট লক্ষ্যে দৃঢ় প্রত্যয় নিয়ে একাই এগিয়ে যাওয়ার সাহস জোগান তিনি। এমন আরও অনেকভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনঘনিষ্ঠ হয়ে আছেন। তাঁর গান জাতীয় সংগীত হিসেবে গেয়ে ধন্য হয়েছে এ দেশের মানুষ।…

Read More