ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী

১৭ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তাঁর দল দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন।তিনি বলেন, ‘প্রতিবার নির্বাচনের সময় চক্রান্ত হয়, সেটা মোকাবেলা করে আমরা বেরিয়ে আসি। আমাদের তা ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যে অধিকারগুলো আদায় করেছিল, সেটা আমরা সমুন্নত করতে পেরেছি। কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি আজ সকালে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁকে গণভবনে শুভেচ্ছা জানাতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে…

Read More

সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানা পরিদর্শন করলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

স্টাফ রিপোর্টার,১৭ মে, ২০২৪ (বিবিনিউজ ) : সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানা পরিদর্শন করেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে তিনি আশুলিয়ার দোসাইদ এলাকার ফেসাম জুতার কারখানা পরিদর্শন করেন। কারখানাটি পরিদর্শনে এসময় তিনি শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন ও মালিকপক্ষকে নানা বিষয়ে নির্দেশ দেন। পরে তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের গরুর খামার পরিদর্শন করেন। এসময় তার সাথে বেশ কয়েকজন সংসদ সদস্য ও বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More