স্টাফ রিপোর্টার,১৭ মে, ২০২৪ (বিবিনিউজ ) : সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানা পরিদর্শন করেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে তিনি আশুলিয়ার দোসাইদ এলাকার ফেসাম জুতার কারখানা পরিদর্শন করেন।

কারখানাটি পরিদর্শনে এসময় তিনি শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন ও মালিকপক্ষকে নানা বিষয়ে নির্দেশ দেন। পরে তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের গরুর খামার পরিদর্শন করেন। এসময় তার সাথে বেশ কয়েকজন সংসদ সদস্য ও বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
