স্টাফ রিপোর্টার,৫ জুন ২০২২(বিবিনিউজ):নানা আয়োজনে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হলো গ্রামীণ ব্যাংক মানিকগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে মহামিলন মেলা ২০২২। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাইর সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া গ্রামের এসডিআই প্রশিক্ষণ কেন্দ্রে এ মহামিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ ব্যাংক মানিকগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার সৈয়দ মতিয়ার রহমানের সভাপতিত্বে মহামিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খাঁন,উপ ব্যবস্থাপনা জসিম উদ্দিন মজুমদার,মোসলেহ উদ্দীন,মহা ব্যবস্থাপক গোলাম কবির খাঁন ও পিআরও মিজানুর রহমানসহ আরো অনেকে। মহা মিলন মেলায় এসময় গ্রামীণ ব্যাংক মানিকগঞ্জ জোনাল অফিসের ছয় শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে গ্রামীণ ব্যাংকে বিশেষ অবদায় রাখায় বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে নগদ অর্থসহ পুরুস্কার দেওয়া হয়।
আর্থ সামাজিক উন্নয়নে গ্রামীন ব্যাংকের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন গ্রামীন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। শনিবার ( ৪জুন) ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত গ্রামীন ব্যাংকের মানিকগঞ্জ জোন অঞ্চলের মহামিলন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
ধামরাইয়ে অনুষ্ঠিত হলো গ্রামীণ ব্যাংক মানিকগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে মহামিলন মেলা
