বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব

০২ জুন ২০২২(বিবিনিউজ):বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এখন সাকিব আল হাসান। মুমিনুল হক টেস্ট দলের দায়িত্ব ছাড়ায় তাঁর জায়গায় সাকিবকে অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া সাকিবের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। মুমিনুলের নেতৃত্বে ১৭টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতে, ড্র ২টি। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও আছে, বাকি দুইটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব…

Read More

দেশে বছরে যক্ষ্মায় মারা যাচ্ছেন ২৯ হাজার মানুষ: জাহিদ

০২ জুন ২০২২(বিবিনিউজ):দেশে প্রতিবছর তিন লাখ নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হচ্ছে। আর প্রতিবছর যক্ষ্মায় মারা যাচ্ছেন ২৯ হাজার মানুষ। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ই-ল্যাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা এখন নিয়ন্ত্রণে আছে, তবে করোনা চলে যায়নি। তাই আমাদের মাস্ক পরার অভ্যাসটি বজায় রাখতে হবে। তিনি বলেন, দেশে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের ঘাটতি আছে।…

Read More

কে হচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক?

০২ জুন ২০২২(বিবিনিউজ):বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ব্যাট হাতে খুবই খারাপ সময় পার করছেন। তাই রান খরা কাটিয়ে উঠতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মুমিনুল। বৈঠক শেষে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘শেষ কয়েকটা সিরিজ অধিনায়ক হিসেবে অবদান রাখতে পারছি না। এসময় দলকে অনুপ্রাণিত করতে পারিনি। আমার কাছে মনে হয়, নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। আপাতত এ কথাগুলো বলে আসছি। আমিতো বলে এসেছি, এখন উনাদের ব্যাপার। কী সিদ্ধান্ত নেবেন উনারা জানেন।’তবে বাংলাদেশের ১১ নম্বর টেস্ট…

Read More