২২জুন ২০২২(বিবিনিউজ): ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী। আজ বিকালে সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)-এর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। জাতীয়…
Read MoreDay: June 22, 2022
আফগানিস্তানে ভূমিকম্পে ১০০০ মানুষের মৃত্যু
২২জুন ২০২২(বিবিনিউজ): আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ। ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে পাকতিকা প্রদেশে ব্যাপকভাবে ভূমিধস ও ঘর–বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। পাকতিকা প্রদেশের প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিন হাজিফি বিবিসিকে ভূমিকম্পে হতাহতের তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবি বলেন, পাহাড়ি এলাকাগুলো থেকে হতাহতের প্রকৃত তথ্য পেতে সময় লাগবে। পূর্ণাঙ্গ তথ্য পেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিধ্বস্ত এলাকাগুলোয়…
Read Moreঅল্পের জন্য প্রাণে বাঁচলেন নেইমার
২২জুন ২০২২(বিবিনিউজ):মঙ্গলবার মাঝ আকাশে বিপদে পড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ব্যক্তিগত বিমান। বিমানের ভেতরে অবস্থান করছিলেন তিনি। তবে পাইলট জরুরি অবতরণ করলে এ যাত্রায় বেঁচে ফিরলেন তিনি। বলতে গেলে দ্বিতীয় জীবন পেলেন নেইমার। জানা গেছে, উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তারা।এর আগে, সোমবার দুর্ঘটনার শিকার হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৬ কোটি টাকা দামের গাড়ি। তবে গাড়িতে ছিলেন না পর্তুগিজ সুপারস্টার।
Read More