চিকিৎসকদের সেবার ব্রত নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

৬ জুন ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চিকিৎসকদের সেবা প্রদানের ব্রত নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এটি কেবল একটি পেশা নয়, সেবার ব্রত নিয়েই আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘এটাকে শুধু একটা পেশা হিসেবে নয়। আপনারা মানুষের সেবা করেন এবং আমি চাই সেবার ব্রত নিয়েই আপনারা মানুষের পাশে থাকবেন।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং ১৪তম সমাবর্তন ২০২২-এর প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন।শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।প্রধানমন্ত্রী বলেন,…

Read More

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আজও সড়কে পোশাক শ্রমিকেরা

৬ জুন ২০২২(বিবিনিউজ):বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে মিরপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে পোশাকশ্রমিকেরা মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।বিক্ষোভরত শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। গত দুই দিন মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মিরপুর এলাকার বিভিন্ন পোশাক…

Read More

এস্তোনিয়ার বিপক্ষে মেসির ৫ গোল

৬ জুন ২০২২(বিবিনিউজ):স্পেনের এল সাদর স্টেডিয়ামে রবিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা। দলের হয়ে পাঁচটি গোলই আসে লিওনেল মেসির পা থেকে। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে রাখেন মেসি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই পূর্ণ করেন হ্যাটট্রিক। পরবর্তীতে আরও দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন পিএসজির এই ফরোয়ার্ড। লিওনেল স্কালোনির অধীনে থোকা দলটি যেন থামছেই না। এ নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত আলবেসিলেস্তারা। প্রায় তিন বছর ধরে কোনো ম‍্যাচ না হারা দলটি এগিয়ে যায় অষ্টম মিনিটে, মেসির সফল…

Read More

আগুন এখনো জ্বলছে

৬ জুন ২০২২(বিবিনিউজ):চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ৩৬ ঘণ্টা পার হয়েছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস বলছে, জ্বলন্ত কনটেইনারগুলোর পাশে একটি কনটেইনারে রাসায়নিক থাকতে পারে। এ কারণে সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা। তাদের মূল লক্ষ্য এখন রাসায়নিক কনটেইনারটি নিয়ন্ত্রণে আনা। আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে, তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। গত শনিবার রাত ৯টার দিকে ডিপোতে আগুন লাগে। আজ সোমবার সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেনাবাহিনীও উদ্ধারকাজে সহযোগিতা করছে। ছয় থেকে সাতটি কনটেইনারের ভেতর আগুন জ্বলছে…

Read More

সাভারে ভয়াভহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ জনে

স্টাফ রিপোর্টার,৬ জুন ২০২২(বিবিনিউজ): সাভারে ভয়াভহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ছয় জনে ।রবিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। আহতদের মধ্যে এখনো ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার শ্যামলি সিএনজি প্যাম্পের সামনে এঘটনা ঘটে। পুলিশ বলছে,সকালে রাজধানীর ঢাকা থেকে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বহনকৃত একটি বাস সাভারে যাচ্ছিলেন। এসময় বাসটি বলিয়ারপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরে উঠিয়ে দিলে দুমুরে মুচরে যায়। এসময় সাভার থেকে ছেড়ে আসা দ্রুত গতির…

Read More