স্টাফ রিপোর্টার,৬ জুন ২০২২(বিবিনিউজ): সাভারে ভয়াভহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ছয় জনে ।রবিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। আহতদের মধ্যে এখনো ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার শ্যামলি সিএনজি প্যাম্পের সামনে এঘটনা ঘটে। পুলিশ বলছে,সকালে রাজধানীর ঢাকা থেকে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বহনকৃত একটি বাস সাভারে যাচ্ছিলেন। এসময় বাসটি বলিয়ারপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরে উঠিয়ে দিলে দুমুরে মুচরে যায়। এসময় সাভার থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি গরু বোঝাই ট্রাক ওই বাসটির পিছনে ধাক্কা দেয় ও সাভার থেকে ছেড়ে আসা অপর আরও একটি যাত্রীবাহীবাস ওই বাসটি ও ট্রাককে ধাক্কা দেয়। এসময় দুটি বাস ও ট্রাকের সকল যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা প্রকৌশলী কাওছার রাব্বি,আরিফুজ্জামান ও পুজা সরকারকে মৃত ঘোষনা করেন। পরে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায় । এসময় আহতদের চিকিৎসা সেবা চলছে এখনো হাসপাতালে। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত তিনজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এদিকে হাসপাতালে আহতদের দ্রুত দেখতে আসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই সবুর খাঁন। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করেছে। সূত্র- জেলা প্রতিনিধি ,সাভার ঢাকা
সাভারে ভয়াভহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ জনে
