সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১১ জুন ২০২২(বিবিনিউজ): ঢাকার সাভারের পৌর এলাকার আন্দনপুরের একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক যুবকে লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এই লাশ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মাইনুল ইসলাম জানান, সাভার পৌর এলাকার আনন্দপুরের একটি কালর্ভাটের দক্ষিণ-পশ্চিম দিকে সড়কের পাশেই হাত -পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সাভার মডেল থানার (এসআই ) আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর রাতের আধারে লাশটি ফেলে দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের…

Read More

সাভারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার,১১ জুন ২০২২(বিবিনিউজ): হযরত মোহাম্মদ(সাঃ) ও হযরত আয়শা সিদ্দিকা (রাঃ)কে অবমাননা করা প্রতিবাদে ঢাকার সাভারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তর, উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতাসহ কয়েকটি ইসলামীক সংগঠনের ব্যানারেশুক্রবার জুম্মার নামাজের পর মুসল্লিরা বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়। এখানে প্রতিবাদ সমবেশে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।

Read More

বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে :সাভারে শিক্ষা মন্ত্রী

স্টাফ রিপোর্টার,১১ জুন ২০২২(বিবিনিউজ): আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কথায় কিছু যায় আসেনা দেশে আইন আছে সংবিধান আছে সেই অনুযায়ী যথারিতি মানুষের ইচ্ছা অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি।শুক্রবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতিপদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন,বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এতে বাংলাদেশের সকল…

Read More

জাবিতে ১৪ টি স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,১১ জুন ২০২২(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ১৪ টি স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আট’শ কোটি টাকা ব্যায়ে ১৪ টি স্থাপনার কাজ ২০২৪ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। স্থাপনার মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন,লাইব্রেরি,গেষ্ট হাউজ,আবাসিক টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা। বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসব স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.নুরুল আলম। এর আগে সেখানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করেন উপাচার্য। এদিকে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বিশ^বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য ৬টি আবাসিক হল নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই নব নির্মিত এই…

Read More