সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১১ জুন ২০২২(বিবিনিউজ): ঢাকার সাভারের পৌর এলাকার আন্দনপুরের একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক যুবকে লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এই লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মাইনুল ইসলাম জানান, সাভার পৌর এলাকার আনন্দপুরের একটি কালর্ভাটের দক্ষিণ-পশ্চিম দিকে সড়কের পাশেই হাত -পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার (এসআই ) আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর রাতের আধারে লাশটি ফেলে দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনান্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Related posts

Leave a Comment