৮ জুন ২০২২(বিবিনিউজ): উপজেলার আশুলিয়ার তাজপুর এলাকায় অবৈধভাবে নেয়া প্রায় ১ হাজার বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।নরসিংহপুর বাংলাবাজার দিয়াখালির দক্ষিণ তাজপুর এলাকায় বিভিন্ন মহল্লায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বাসাবাড়ির এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাহাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।এলাকাবাসী জানায়, কতিপয় চিহ্নিত অসাধু লোকজন রাতের আঁধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ৪০ হতে ৫০ হাজার করে টাকা নিয়ে তিতাসের মুললাইন থেকে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়।…
Read More