দেশের দৈনিক করোনা শনাক্ত দুই হাজার ছাড়াল

২৭ জুন ২০২২(বিবিনিউজ):করোনা সংক্রমণ বাড়ার ধারাবাহিকতায় এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আবার দুই হাজার ছাড়িয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১০১ জন। এ সময় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ শতাংশ।

Read More

পদ্মা সেতু দুর্ঘটনায় নিহত যুবকরা বাইক চালাচ্ছিলেন ১০৫ কিমি গতিতে

২৭ জুন ২০২২(বিবিনিউজ):পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। জানা গেছে, ওই দুই যুবকের একজন একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, অন্যজন পেছনে বসে ভিডিও করছিলেন। ওই সময় তাদের মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৫ কিলোমিটার। হঠাৎ একটি ট্রাকের সামনে ডানে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এতে গুরুতর আহত হন চালক…

Read More

৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা ফাইজারের টিকা পাবে:সেব্রিনা ফ্লোরা

২৭ জুন ২০২২(বিবিনিউজ):জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজারের করোনা টিকা দেওয়া হবে। এজন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। আজ সোমবার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‌‘যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন করে নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’এ ছাড়া কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা।

Read More

দেশে বন্যায় না খেয়ে ও বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

২৭ জুন ২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রীর দক্ষ ব্যবস্থাপনায় বন্যায় না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার সিলেটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময়কালে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেটে ভয়াবহ বন্যায় সবগুলো জেলা ক্ষতিগ্রস্ত হয়ছে। বিশেষ করে সুনামগঞ্জ ৯০ ভাগ, সিলেট ৭০ ভাগ ডুবে গেছে। আগের তুলনায় পানি কমলেও এখনো অনেক জায়গা নিমজ্জিত রয়েছে। মানুষ কষ্টের মধ্যে আছে। তাদের কষ্টে শরীক হতে এখানে আসা। বন্যা শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও বাহিনীকে নির্দেশনা দিয়েছেন-বন্যায় যারা ক্ষতিগ্রস্থ…

Read More

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল

২৭ জুন ২০২২(বিবিনিউজ): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে পাস করেছেন মাত্র ৫ হাজার ৬২২ জন। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। আজ সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এর আগে, গত ৪ জুন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস…

Read More

পদ্মা সেতুর ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে জরিমানা

২৭ জুন ২০২২(বিবিনিউজ): পদ্মা সেতুর ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা দেড়টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর। আশরাফুল কবীর বলেন, ‘আমরা পদ্মা সেতুর মুন্সিগঞ্জ অংশে অবস্থান করছিলাম। বেলা দেড়টার দিকে সেতুর মাঝখানে প্রাইভেট কার থামিয়ে সাত থেকে আটজন ব্যক্তি সেতুতে অবস্থান করেন। সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধভাবে সেতুর ওপর গাড়ি পার্কিং করার অপরাধে তাঁদের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ ওই ব্যক্তিরা ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে…

Read More