বন্যাকবলিত ৯০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

১৯ জুন ২০২২(বিবিনিউজ): বন্যাকবলিত সিলেট এবং সুনামগঞ্জ জেলার ৯০ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।শনিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।এনামুর রহমান বলেন, শুক্রবার পরিস্থিতি খুবই খারাপ হয়, লাখ-লাখ মানুষ পানিবন্দি হয়ে যায়। উদ্ধারের জন্য সিভিল প্রশাসন জলযান নিয়ে মাঠে নামে। সিলেট এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছিলেন, পানিবন্দির তুলনায় জলযান অপ্রতুল। তারা আরও সাহায্য চায়।বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে জানানো হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী…

Read More

বাড়িতে থাকার উপায় নেই, আশ্রয়কেন্দ্রে খাদ্যসংকট

১৯ জুন ২০২২(বিবিনিউজ): নগরের কোথাও হাঁটুপানি, কোথাও গলাসমান। আশ্রয়কেন্দ্রে আসা মানুষেরা খাবারের জন্য তাকিয়ে আছে সহায়তার দিকে। সিলেট শহরের শাহজালাল উপশহর এলাকার জে ব্লকের বাসিন্দা সিদ্দিকুর রহমান। নৌকায় করে মেয়ে ও স্ত্রীকে নিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপশহর মোড়ে আসেন তিনি। বৃষ্টিতে এর মধ্যে সবাই ভিজে গেছেন। নৌকায় থাকা তিনটি ব্যাগ নামাতে নামাতে তিনি বললেন, ‘যে অবস্থা দেখছি, আর বাসায় থাকতে পারলাম না। বাধ্য হয়ে বাসার সবাইকে নিয়ে বের হয়েছি। গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে চলে যাব।’ বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট নগরের প্রায় সব এলাকা পানিতে…

Read More