প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৮২ লাখ ১৯ হাজার টাকা

২৬ জুন ২০২২(বিবিনিউজ ):পদ্মা সেতুতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫,২০০ গাড়ি পারাপার হয়েছে। এতে প্রথম ৮ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকার। আজ বিকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, ৮ ঘণ্টায় মাওয়া প্রান্তে ৮ হাজার ৪৩৮টি গাড়ি থেকে আয় ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৬২টি গাড়ি থেকে আয় ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। সকাল থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৬০ শতাংশই মোটরসাইকেল। সে তুলনায় বড় যানবাহন কিছুটা…

Read More

করোনা শনাক্ত বেড়েছে

২৬ জুন ২০২২(বিবিনিউজ ):দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ২৮০ জনের। আর করোনায় মৃত্যু হয়েছিল তিনজনের। টানা ২০ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ২০ জুন করোনায় একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা চার দিন করোনায় একজন করে মৃত্যু হয়। মধ্যে এক দিন কারও মৃত্যু হয়নি। সর্বশেষ দুই দিনে তিনজন ও দুইজনের প্রাণ গেল এই ভাইরাসে। আজ বিকেলে…

Read More

নাইটক্লাব থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার

২৬ জুন ২০২২(বিবিনিউজ ডেস্ক): দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের উপকন্ঠে একটি নাইটক্লাব থেকে রবিবার অন্তত ১৭ জনের মৃত উদ্ধার করা হয়েছে। পুলিশ এ কথা জানায়।প্রাদেশিক পুলিশ প্রধান ব্রিগেডিয়ার থেমবিনকোসি কিনানা এএফপিকে বলেন, ‘আমরা একটি রিপোর্ট পেয়েছি যে সিনারি পার্কে একটি স্থানীয় বারে অন্তত ১৭ ব্যক্তিকে মৃত পাওয়া গেছে। ঘটনাস্থল ঘিরে আমরা এখনো বিষয়টি তদন্ত করছি।’

Read More

সোনার ছেলেমেয়েরা তৈরি হও দেশকে নেতৃত্ব দিতে : প্রধানমন্ত্রী

২৬ জুন ২০২২(বিবিনিউজ):শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘নতুন প্রজন্মকে বলবো, সোনার ছেলেমেয়েরা তৈরি হও দেশকে নেতৃত্ব দিতে। বাংলাদেশ যেন আর পিছিয়ে না থাকে, বাংলাদেশ যেন এগিয়ে যায়। উদ্ভাবনী শক্তিতে আমাদের ছেলেমেয়েরা আরও উন্নত হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ আজ রবিবার রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২-এ সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশুরাই তো প্রধানমন্ত্রী হবে, শিক্ষক হবে। সেভাবেই তারা তৈরি হোক। প্রযুক্তি-বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।…

Read More

পদ্মা সেতুতে যানবাহনের গতিসীমা নির্ধারণ

২৬ জুন ২০২২(বিবিনিউজ):পদ্মা সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। উদ্বোধনের দুই দিন আগে গত বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জারি করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনের পর আজ রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। গণপরিবহনের আগেও সরকারি বিভিন্ন দপ্তরের পরিবহন আনুষ্ঠানিক পদ্মা সেতু পার হলেও এবারই প্রথম যাত্রী পারাপার শুরু হয়েছে। এক গাড়িচালক জানান, ‘দীর্ঘ দিন ধরে ফেরিতে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তার সমাপ্তি হলো আজকে। রাত ৯টা থেকে অপেক্ষায় ছিলাম। খুব ভোরেই টোল প্লাজার সামনে হাজির হলাম। টোলও…

Read More

৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

২৬ জুন ২০২২(বিবিনিউজ): চলতি বছর এ পর্যন্ত (২৬ জুন রাত ২টা) ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৫০৪ জন গিয়েছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মোট ১০৮টি ফ্লাইটে সৌদি গেছেন ওই হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও…

Read More

৭ থেকে ৮ মিনিটেই পদ্মার এপার ওপার

২৬ জুন ২০২২(বিবিনিউজ): আজ রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। শরীয়তপুরের জাজিরা থেকে পদ্মা নদী পার হয়ে মাওয়া প্রান্তে আসতে সময় লাগছে মাত্র ৭ থেকে ৮ মিনিট। যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহনের ঠিক একই সময় লাগছে এপার থেকে ওপারে যেতে। আজ রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। জানা যায়, রাত থেকেই নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক যান এসে দাঁড়ায় পদ্মা সেতু পারি দেওয়ার জন্য। ভোর থেকে যাত্রা শুরু হলে সবাই প্রথমবারের মতো সেতুতে উঠার জন্য…

Read More