স্টাফ রিপোর্টার,১১ জুন ২০২২(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ১৪ টি স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আট’শ কোটি টাকা ব্যায়ে ১৪ টি স্থাপনার কাজ ২০২৪ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। স্থাপনার মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন,লাইব্রেরি,গেষ্ট হাউজ,আবাসিক টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা। বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসব স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.নুরুল আলম। এর আগে সেখানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করেন উপাচার্য। এদিকে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বিশ^বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য ৬টি আবাসিক হল নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই নব নির্মিত এই ৬টি আবাসিক হল খুলে দেওয়া হবে।
জাবিতে ১৪ টি স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন
