সাভারে টেইলার্স থেকে ১৪ লাখ টাকার মাল চুরি

Saver5দিয়া ইসলাম ,সাভার : সাভারের আশুলিয়ায় একটি টেইলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই দোকান থেকে প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় গর্জন টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোরে আজ মঙ্গলবার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে।

গর্জন টেইলার্সের মালিক আনিসুর রহমান স্বপন বলেছেন, ভোর রাতের দিকে তার দোকানের তালা ভেঙ্গে একদল চোর ভিতরে প্রবেশ করে লুঙ্গি, থ্রীপিস ও কাপড়সহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। চোররা তাকে পথে বসিয়েছে।

এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চুরি হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment