নারী ছিনতাই চক্রের ৭ সদস্য আটক

nariদিয়া ইসলাম , সাভার : সাভারের আশুলিয়ার ছিনতাই করার সময় নারী ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, নবীনগর বাসস্ট্যান্ডে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়রা হাতেনাতে সাত নারী ছিনতাইকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

বাসযাত্রীরা জানায়, আটক সাত নারী ছিনতাইকারী বিভিন্ন যাত্রীবাহী বাসে উঠে নারীদের কাছ থেকে কৌশলে স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা ছিনতাই করে আসছিলো। তাদেরকে ধরায় বাসযাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাৎক্ষনিকভাবে নারী ছিনতাইকারীদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার (ওসি) তদন্ত আতাউর খন্দকার।

Related posts

Leave a Comment