পেরুতে বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত

accপেরুতে মঙ্গলবার এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। একটি ঝুঁকিপূর্ণ বাঁকে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বাসটি সাগর পার্শ্ববর্তী খাড়া ঢালে পড়ে যাওয়ায় এসব লোকের প্রাণহানি ঘটে।
দেশটির কর্মকর্তারা একথা জানান।
খবর এএফপি’র।
খবরে বলা হয়, পেরুর রাজধানীর ১৩০ কিলোমিটার উত্তরের হুয়াচো থেকে ৫৩ জন যাত্রী নিয়ে বাসটি লিমায় যাচ্ছিল।
দুর্ঘটনার কারণে বাসটি উপকূলীয় রাস্তার প্রায় ১শ’ মিটার উঁচু থেকে ছিটকে সাগর কিনারায় পড়ে যায়।
পুলিশের মহাসড়ক টহল বিভাগের প্রধান কর্নেল ডিনো এস্কুদেরো বলেন, ‘৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ছয়টি লাশ এখনো আটকা পড়াবস্থায় রয়েছে।’
এর আগে তিনি এ দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জনের নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। তবে তিনি নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও উল্লেখ করেছিলেন।
এ ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ছয়জনের প্রাণে বেঁচে যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
ইস্কুদেরো জানান, রাজধানী লিমা থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে একটি উপকূলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সরকারি হিসাব অনুযায়ী, ২০১৬ সালে পেরুতে সড়ক দুর্ঘটনায় আড়াই হাজারের বেশী লোক প্রাণ হারায়।

Related posts

Leave a Comment