বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে :সাভারে শিক্ষা মন্ত্রী


স্টাফ রিপোর্টার,১১ জুন ২০২২(বিবিনিউজ): আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কথায় কিছু যায় আসেনা দেশে আইন আছে সংবিধান আছে সেই অনুযায়ী যথারিতি মানুষের ইচ্ছা অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি।
শুক্রবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতিপদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন,বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এতে বাংলাদেশের সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করবে জানিয়ে তিনি আরও বলেন,নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি ততই দেশের মানুষকে বিভিন্ন ভাবে বোকা বানিয়ে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে জানিয়ে তিনি আরও বলেন,এবারের বাজেট দেশের মানুষের প্রতিফলনের বাজেট তা নিয়েও বিএনপি জামায়াত দেশের মানুষকে ভুল বোঝাতে চাচ্ছেন বলেও বলেন তিনি। অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, সাভার পৌর মেয়র আব্দুল গণি,বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ড.লীনা তাপসী খান,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জুলিয়েট সুসমিতা বাড়ৈসহ আরো অনেকে। এসময় বেশ কয়েকজন গুণি মানুষকে সম্মাননা প্রদান করেন শিক্ষা মন্ত্রী। অনুষ্ঠান শেষে শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি শিক্ষার্থীদের সাথে খুনসুটিতে মেতে উঠেন ও তাদের সাথে নিজের হাতে মোবাইলে সেলফি তোলেন। সূত্র: জেলা সংবাদদাতা সাভার।

Related posts

Leave a Comment