শেখ বাশার ,২৫ মার্চ ২০২৫(বিবিনিউজ): রাত পোহালেই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরাপুরি প্রস্তুত করা হয়েছে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রংতুলির কাজও শেষ করা হয়েছে। সেই সাথে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তিন বাহিনীর গার্ড অব অনারসহ সার্বিক দায়িত্বে রয়েছেন সাভার ৯ম পদাতিক ডিভিশন।
শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। ২৬ মার্চ ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে নাম জানা ও না জানা লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, প্রধান উপদেষ্টা ডক্টর মোঃ ইউনুস ,উপদেষ্টা পরিষদের সদস্য ,কুটনৈতিক কোরের ডিন,যুদ্ধা হত মুক্তিযোদ্ধা। এসময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। সোমবার তিন বাহিনীর গার্ড অব অনার এর কোচকাওয়াজসহ জাতীয় স্মুতিসৌধ ফাইনাল পরিদর্শনে এসে বিভিন্ন দিকদির্শনা দেন সাভার ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান।এ সময় সেনানিবাসের উর্দ্ভতন কর্তকর্তা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রনারয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তিন বাহিনীর গার্ড অব অনারসহ সার্বিক আয়োজনে দায়িত্বে রয়েছেন সাভার ৯ম পদাতিক ডিভিশন । রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য জাতীয় শহীদ স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। পরে সেখানে শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক,শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। ।
জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা যাচ্ছে, বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ধুয়ে-মুছে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। ইতি মধ্যে ২৫শে মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
এছাড়া স্মৃতিসৌধ এলাকার সড়ক গুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে। আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে রং তুলি,মেরামত ও পরিস্কার –পরিচ্ছন্ন করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা-কর্মী কাজ করছেন স্মৃতির এ মিনার ধোয়ামোছা আর সাজসজ্জায়। লাল-সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগান গুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রঙ-তুলির আঁচড়।
বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাভারে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের উল্লাস । নেতা-কর্মীদের মাধ্যমে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
আইন শৃংখলা বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, স্বাধীনতা দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। গোটা স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
মহান স্বাধীনতা দিবসের চেতনায় এ জাতি নতুন বাংলাদেশকে নিয়ে যাবে উন্নয়নের শিখরে। দেশ হবে সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিশে উড়াবে লাল সবুজের পতাকা। এমনটিই প্রত্যাশা দেশবাসী সকলের।
স্বাধীনতা দিবসের জন্য ঢাকার সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ পুরাপুরি প্রস্তুত । সোমবার তিন বাহিনীর গার্ড অব অনার এর কোচকাওয়াজসহ স্মৃতিসৌধে ফাইনাল পরিদর্শনে এসে বিভিন্ন দিকদির্শনা দেন সাভার ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান।
