সাভার ও ধামরাইয়ে এটিএন বাংলার রজত জয়ন্তী উদযাপন


স্টাফ রিপোর্টার,১৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার রজত জয়ন্তী উপলক্ষ্যে ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক শোভাযাত্রা,আলোচনা সভা,বৃক্ষ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধামরাই এটিএন বাংলার ব্যানার সাঁটানো হাতি শিশুদের নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাভারের সিটিজেন ক্লাব ভবনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।


এরপর একই স্থানে এক’শ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি।
শেষে সিটিজেন ক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র। এটিএন বাংলার জেলা প্রতিনিধি শেখ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সহসভাপতি অধ্যক্ষ কাবুল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী জাহান নিপা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, সিএনআই নিউজের প্রধান সম্পাদক তোফাসানি ও ২১ শে গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগ নেত্রী মাহবুবা পারভীন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিভিন্ন কন্ঠশিল্পীরা। #

Related posts

Leave a Comment