শাহজালালে বিমানবন্দরে ৮ স্বর্ণের বার উদ্ধার

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার (৮০০ গ্রাম) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ।

ঢাকা কাস্টমস’র সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ‘শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী মো: কামালের কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা পুলিশ। কামালের বাড়ী কুমিল্লায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

Related posts

Leave a Comment