সাভারে প্লাস্টিক কারখানায় আগুন

_savar-fire-ঢাকার অদূরে সাভারের কর্ণপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানায়, নাইট শিফটে কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে পৌনে ৪ট্রা দিকে বিদ্যুৎ লাইনের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো টিনসেড কারখানায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সাভার থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Related posts

Leave a Comment