জেলার পাঁচবিবি উপজেলায় পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের হরেন্দা নামক এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় দুই পথচারী নিহত ও একজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতরা হচ্ছেন: পাঁচবিবি উপজেলার বিদ্দিগ্রামের সন্তোস (৪৫) ও জিতেন (৫০)। এ দুঘটনায় আহত হন নুরুজ্জামান (৩৫) নামে এক যাত্রী।
পাঁচবিবি বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শালাইপুর বাজারে যাওয়ার পথে হরেন্দা স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে থাকা দু’পথচারীকে চাপা দেয়। এতে কয়েকজন অটোরিকশার যাত্রীও আহত হন।
গুরুতর আহত ৩ জনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্তোস ও জিতেনকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায়, মরদেহ রাতেই নিহতদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১
