ধর্ষণের অভিযোগে জিম্বাবুয়েতে ভারতীয় ক্রিকেটার আটক

indiya-criketতারুণ্য নির্ভর একটি দল জিম্বাবুয়েতে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে ধোনির ভারত। তবে টি২০ তে এসে হেরে যায় টিম ইন্ডিয়া।

আর হারের সঙ্গে আরো একটি দুঃসংবাদ পেল ভারতীয়রা। ধর্ষণের অভিযোগে হারারেতে এক ভারতীয় ক্রিকেটারকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের হারারে সহকারী পুলিশ কমিশনার চ্যারিটি চারাম্বা। তবে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় শনিবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই নারীর বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, মাদক নিয়ে হারারের মেইকেলস হোটেলে ঘোরাঘুরি করছিলেন ওই নারী। এসময় তাকে একটি কামরায় নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয়, সে ব্যাপারে তাকে জানানো হয়নি। পরে রক্তাক্ত অন্তর্বাসসহ ভারতীয় দলের একজনের রুম থেকে তাকে উদ্ধার করা হয়।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

Related posts

Leave a Comment