সাড়ে ৯ বছরের সাজার হাত থেকে বাঁচতে মাগুরার নজরুল ১৪ বছর ধরে পলাতক ছিল।
শ্রীপুর থানা পুলিশ আজ শনিবার ভোররাতে নজরুলকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, ১৯৯৮ সালে শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামের বদিয়ার রহমানের পুত্র নজরুল ইসলামকে আদালত একটি অস্ত্র মামলায় ৯ বছর ৬ মাস সাজা দেয়।
তিনি জানান, জামিনে থাকা অবস্থায় রায় ঘোষণা হয়। নজরুল এর পর আত্মগোপনে চলে যায়। প্রায় ১৪ বছর ধরে সে পলাতক ছিল।
