দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

busদিনাজপুর, ২৩ নভেম্বর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র এবং মোটর শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে দিনাজপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে হঠাৎ এই পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি বাসকে সাইড দেয়া কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে মোটর পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন ছাত্রসহ শ্রমিক আহত হয়েছেন।

এ ঘটনায় দুটি বাসে অগ্নিসংযোগসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতেই দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

Related posts

Leave a Comment