নিখোঁজের সাত মাসপর ইট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে র‌্যাব

সাভার : নিখোঁজের সাত মাসপর মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার ইট ব্যবসায়ী বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-৪।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে আশুলিয়ার উত্তর বড় ওয়ালিয়া এলাকার জনৈক এনায়েত উল্লাহর বাগান বাড়ির ভেতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম গণরায়কে জানান, নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে বুধবার (০৮ নভেম্বর) রাতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মুর্শিদা আক্তার শিউলী (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

পরে শিউলির দেয়া ঠিকানায় সাভারের ওয়ালিয়া এলাকা থেকে প্রধান আসামি নাসির উদ্দিনকে (৪৫) গ্রেফতার করা হয় এবং তাদের যৌথ স্বীকারোক্তী অনুযায়ী জনৈক এনায়েত উল্লাহর বাগান বাড়ির ভেতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় র‌্যাব-৪।

Related posts

Leave a Comment